পিক নাকি শ্লোডার সিজ়ন— কোন সময়ে ঘুরতে গেলে ভ্রমণের আসল স্বাদ পাওয়া যায়?
আজ প্ল্যান করে কাল ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া সব সময়ে সম্ভব হয় না। উইকএন্ডে যা-ও এটা সম্ভব, লং ভ্যাকেশনে একেবারেই এমনটা করা যায় না। আর যখনই প্ল্যান করা শুরু হয় প্রথমেই মনে একটি বড় প্রশ্ন আসে: কোন সময়ে ঘুরতে যাওয়া উচিত— পিক সিজ়ন নাকি শ্লোডার সিজ়ন?
পিক সিজ়ন কাকে বলে?
পিক সিজ়ন সম্পর্কে মোটামুটি সকলেই অবগত। যে সময়ে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি— টানা সরকারি ছুটি, স্কুলের গরমের ছুটি, পুজোর ছুটি, বড়দিন ইত্যাদি সময়ে। যেমন পুজোর ছুটি থেকে নিউ ইয়ার পর্যন্ত দার্জিলিংয়ের তিল ধারণের জায়গা থাকে না। আজকাল মে-জুন মাসে উপচে পড়া ভিড় থাকে মানালি, স্পিতি ও লাদাখে।
এক নজরে
-
পিক সিজ়নে ভিড় ও খরচ— দুটোই বেশি।
-
শোল্ডার সিজ়নে কম খরচে আরাম করে ঘোরা যায়।
-
শোল্ডার সিজ়নে হোটেল ও ফ্লাইট সহজে পাওয়া যায়।
-
পিক সিজ়নে উৎসব ও বিশেষ অভিজ্ঞতা উপভোগ করা যায়।
-
এখন তরুণদের মধ্যে শোল্ডার সিজ়নে ভ্রমণের প্রবণতা বাড়ছে।
শ্লোডার সিজ়ন কাকে বলে?
শ্লোডার সিজ়ন হলো পিক সিজ়ন ও অফ সিজ়নের মধ্যবর্তী একটি সময়ে। তখন পর্যটকের ভিড় থাকে না। কিন্তু ঘোরার মতো মনোরম আবহাওয়া ও পরিবেশ পাওয়া যায়। আবহাওয়া ও পর্যটনের ধরনের উপর ভিত্তি করে পর্যটন কেন্দ্রের শ্লোডার সিজ়ন আলাদা হতে পারে।
পিক নাকি শ্লোডার সিজ়ন— কোন সময়ে ঘুরতে যাওয়া উচিত?
-
কোনও পর্যটন কেন্দ্রের পিক সিজ়নে তিল ধারণের জায়গা থাকে না। হোটেল-রেস্তোরাঁয় থিক থিক করে ভিড়। কোনও ট্যুরিস্ট স্পটই ফাঁকা পাবেন না। হোটেল-গাড়ির ভাড়াও হয় আকাশছোঁয়া। এমনকী বিমানের ভাড়াও এই সময়ে তুলনায় বেশি হয়। আর সময় থাকতে ট্রেনের টিকিট না কাটলে মুশকিল। তখন টিকিটই মিলবে না।
-
শ্লোডার সিজ়নে ভিড় কম হয়। তাই হোটেল ফাঁকা পেতেও সমস্যা হয় না। পছন্দের হোটেল সহজেই পাওয়া যায়। আর তা বাজেটের মধ্যেই হয়। এই সময়ে ঘুরতে যাওয়ার খরচও কম হয়। যে কোনও টুরিস্ট স্পট নিরিবিলিতে ঘোরা যায়। নিজের মতো করে আইটিনারি বানিয়ে ঘোরা যায়। সাধারণত কোনও সমস্যার মুখে পড়তে হয় না। কিন্তু বিশেষ কোনও উৎসব থাকলে, তা মিস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে শ্লোডার সিজ়নে।
-
যেমন লাদাখে প্রতি বছর অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল হয় এপ্রিল মাসে। ওই সময়েও লাদাখে পর্যটকের ভিড় থাকে। আপনি যদি শ্লোডার সিজ়নে লাদাখ যান, তখন আর ওই উৎসবে সামিল হতে পারবেন না। কিন্তু সমস্ত ডেস্টিনেশন ঘুরতে পারবেন।
পর্যটকদের মধ্যে কোন সিজ়নে ঘুরতে যাওয়ার প্রবণতা বেশি?
সমীক্ষা বলছে, শ্লোডার সিজ়নে বিমানের ভাড়া প্রায় ২৩ শতাংশ পর্যন্ত কম হয়। হোটেল ভাড়া এবং ট্রাভেল প্যাকেজেও বিভিন্ন ছাড় থাকে। ‘অ্যাডভান্টেজ ট্রাভেল পার্টনারশিপ ২০২৫’-এর অথ্য অনুযায়ী, বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে বেড়েছে শ্লোডার সিজ়নে বেড়াতে যাওয়ার প্রবণতা। অতিরিক্ত ভিড় এবং পিক সিজ়নের খরচ এড়াতে শ্লোডার সিজ়নে হোটেল ও টিকিট বুকিং প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
পিক সিজ়নে কেন এখনও গুরুত্বপূর্ণ?
সন্তানের স্কুলের ছুটি, পুজোর সময় বোনাস কিংবা বিশেষ কোনও উৎসবে সামিল হওয়ার ইচ্ছে— এমন নানা কারণে আজও বহু মানুষ পিক সিজ়নেই বেড়াতে যান। যেমন গ্রীষ্মকাল ছাড়া আপনি চন্দ্রতাল যেতে পারবেন না। তাই ভিড় হলেও উপায় নেই। তা ছাড়া সবার ঘুরতে যাওয়ার ইচ্ছে, উদ্দেশ্য এবং পরিস্থিতি সমান হয় না। তাই শ্লোডার সিজ়নের চাহিদা বাড়লেও পিক সিজ়নে ঘুরতে যাওয়ার প্রবণতা কমেনি।
FAQ
১. পিক সিজ়ন কী?
যে সময়ে কোনও পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে।
২. শোল্ডার সিজ়ন কী?
পিক ও অফ সিজ়নের মাঝের সময়, যখন আবহাওয়া ভালো থাকে কিন্তু ভিড় কম।
৩. শোল্ডার সিজ়নে ঘুরতে যাওয়ার সুবিধা কী?
কম খরচ, কম ভিড় এবং সহজে হোটেল ও টিকিট পাওয়া যায়।
৪. পিক সিজ়নে ঘোরার সুবিধা কী?
উৎসব, বিশেষ ইভেন্ট ও মরশুমি আকর্ষণগুলো বেশি উপভোগ করা যায়।
৫. কোন সিজ়নে ভ্রমণ করা ভালো?
বাজেট ও নিরিবিলি ভ্রমণ চাইলে শোল্ডার সিজ়ন, আর উৎসবের অভিজ্ঞতা চাইলে পিক সিজ়ন ভালো।