তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জমি দখলের জোড়া অভিযোগ
শকুন্তলা ঘোষের ছেলের অভিযোগ, রতুয়ার রুকুন্দিপুরে তাঁদের একটি মন্দির রয়েছে। রতুয়া বিডিও অফিসের কাছে সেই মন্দিরের একটি দেবোত্তর সম্পত্তি রয়েছে। ২০১৫ সালে তাঁদের এই জমিটি দখল হয়ে যায়। তৃণমূলের জমানা, তৃণমূলের বিধায়ক। ঘোষ পরিবারের দাবি, বার বার অভিযোগ জানিয়েও কাজ হয়নি।