‘এলাকায় গেলেই ডিম ছুড়বে বলছে’, হুমকি ফোন ভীত-সন্ত্রস্ত ঋতব্রত শিবিরের শিউলি, বললেন, ‘কেশপুরের রীতি’ - 24 Ghanta Bangla News
Home

‘এলাকায় গেলেই ডিম ছুড়বে বলছে’, হুমকি ফোন ভীত-সন্ত্রস্ত ঋতব্রত শিবিরের শিউলি, বললেন, ‘কেশপুরের রীতি’

Spread the love

এলাকায় গেলেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার হুমকি দেওয়া হচ্ছে। ফোন করে বলা হচ্ছে এলাকায় না-যেতে। এমনটাই দাবি করে ক্ষোভ উগরে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বিধায়ক শিউলি সাহা।

মঙ্গলবার জেলা প্রশাসন আয়োজিত ‘বিকশিত ভারত জি রাম জি’-র কর্মসূচিতে যোগ দেন কেশপুরের বিধায়ক শিউলি। সেখান থেকে বেরিয়ে শিউলি জানান, লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলেই তিনি এলাকায় যেতে পারছেন না। এই বিষয়টি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে জানাতে গিয়েছিলেন তিনি। বিধায়কের কথায়, ‘আমারও কষ্ট হয় যে, কেশপুরে যেতে পারছি না। বাংলার যা পরিস্থিতি, সেটাই মন্ত্রীর কাছে বলতে এসেছিলাম। আমাদেরও কাজ করার সুযোগ দেওয়া হোক। শুধু মুখে বললে হবে না, প্রশাসনিক বৈঠকে ডাকলে হবে না, মঞ্চে ডেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালেই হবে না। ভুলত্রুটি কেউ যদি করে থাকে, আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হোক। এটা তো পুলিশকেই কন্ট্রোল করতে হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *