সুন্দরবনের বাঘ কি সফ্ট ড্রিঙ্কও খাবে! ভাইরাল ছবিতে শোরগোল - 24 Ghanta Bangla News
Home

সুন্দরবনের বাঘ কি সফ্ট ড্রিঙ্কও খাবে! ভাইরাল ছবিতে শোরগোল

Spread the love

শিলাদিত্য সাহা

সামনে সাক্ষাৎ বড়মা! মায়ের সঙ্গে মেয়েও। সুন্দরবনে পর্যটকদের কপালে এমন ‘ডাবল ডিলাইট’ কমই জোটে। গত নভেম্বরে বন্যপ্রাণের ছবি তুলতে গিয়ে সজনেখালির কাছে সুন্দরবনের বিখ্যাত বাঘিনি বড়মাকে মেয়ের সঙ্গে দেখে তাই আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিলেন সাত্যকি নাহা। কিন্তু ছবি তুলে ক্যামেরায় সেটা জ়ুম করে দেখতে গিয়েই মনটা ভারী হয়ে যায়। গরান–বাইন বনের ফাঁকে বসে থাকা বড়মার মেয়ের পায়ের কাছে একটা সফ​্ট ড্রিঙ্কসের প্লাস্টিক বোতল। ছোট্ট বাঘিনি বুঝতেই পারছে না, ওটা খাওয়ার জিনিস, না খেলার! ঘাড় নামিয়ে মন দিয়ে সে দেখছে ছিপি আঁটা প্লাস্টিকের বোতলটা। ভুল করে ওটা সে খাওয়ার চেষ্টা করলে বা গলায় আটকে গেলে কী বিপত্তি হতে পারে, সেটা জন্ম থেকে জোয়ার–ভাটার সঙ্গে খেলে বেড়ে ওঠা সুন্দরবনের বাঘ জানে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *