রক্ত পাচার অভিযোগে নড়েচড়ে স্বাস্থ্য দফতর, তদন্তে ৩ হাজার ইউনিটের হদিস - 24 Ghanta Bangla News
Home

রক্ত পাচার অভিযোগে নড়েচড়ে স্বাস্থ্য দফতর, তদন্তে ৩ হাজার ইউনিটের হদিস

Spread the love

কলকাতা: পশ্চিমবঙ্গে (West Bengal) রক্ত পাচার চক্রের অভিযোগে বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। অভিযোগ, বিভিন্ন রক্তদান শিবির…

কলকাতা: পশ্চিমবঙ্গে (West Bengal) রক্ত পাচার চক্রের অভিযোগে বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। অভিযোগ, বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগ্রহ করা রক্তের প্লাজমা বেআইনিভাবে অন্য রাজ্যে পাঠানো হচ্ছিল।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, তদন্তে গত ছয় মাসে ৩ হাজারেরও বেশি ইউনিট রক্ত বেআইনিভাবে পাচারের প্রাথমিক তথ্য সামনে এসেছে। এই অভিযোগের জেরে কলকাতার তিনটি ব্লাড ব্যাঙ্ক বর্তমানে স্বাস্থ্য দফতরের তদন্তের আওতায় রয়েছে।

Also Read | ‘নোটিস না দিয়েই ভাঙচুর!’ আমতলায় অভিষেকের অফিস ভাঙায় স্থগিতাদেশ

এর আগে দুটি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে রক্তের প্লাজমা অবৈধভাবে অন্যত্র পাঠানোর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তদন্তে মিলেছে গুরুত্বপূর্ণ নথি ও তথ্য, যার ভিত্তিতে মঙ্গলবার একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আয়োজিত রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্তের একটি অংশ নিয়মবহির্ভূতভাবে বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে পাঠানো হচ্ছিল।

Also Read | মার্চ থেকে মেলেনি ফান্ড, হাওড়া সহ রাজ্যের স্কুলে মিড-ডে মিলে চরম সংকট

স্বাস্থ্য দফতর এখনও এই ঘটনায় কারও বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেনি। তবে পুরো চক্রের সঙ্গে কারা জড়িত, কীভাবে রক্ত অন্য রাজ্যে পাঠানো হয়েছে এবং এতে কোনও সংগঠিত চক্র কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে এই রক্ত পাচার চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *