বালুরঘাটে বিরল জিনগত রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় দরকার ৯ কোটি টাকা,সাহায্যের আর্জি পরিবারের - 24 Ghanta Bangla News
Home

বালুরঘাটে বিরল জিনগত রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় দরকার ৯ কোটি টাকা,সাহায্যের আর্জি পরিবারের

Spread the love

দু’বছর সাত মাসের অর্কজিত মণ্ডলের পৃথিবীটা এখন চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। যে বয়সে অন্য শিশুরা দৌড়ে বেড়ায়, খেলতে খেলতে বাড়ি মাথায় তোলে, সেই বয়সে অর্কজিত ঠিকমতো হাঁটতেই পারে না। দিন যত যাচ্ছে, ততই অসাড় হয়ে পড়ছে তার ছোট্ট দু’টি পা। বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) টাইপ-২ এ আক্রান্ত এই শিশুকে বাঁচানোর একমাত্র ভরসা একটি বিশেষ ইঞ্জেকশন। কিন্তু সেই ইঞ্জেকশনের দাম প্রায় ৯ কোটি টাকা। একজন কাঠমিস্ত্রি বাবার কাছে যা কল্পনারও বাইরে। ছেলের জীবন বাঁচাতে এখন প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তের সঙ্গে লড়াই করছে মণ্ডল দম্পতি। তাঁদের চোখে এখনও একটাই স্বপ্ন অর্কজিত একদিন নিজের পায়ে হেঁটে বাড়ির উঠোনে খেলবে। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাতিয়াপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল পেশায় কাঠমিস্ত্রি। প্রতিদিনের রোজগারেই কোনও রকমে চলে চারজনের সংসার। নিজের জমিজমা নেই, সঞ্চয় নেই। অথচ একমাত্র ছেলেকে বাঁচাতে এখন কোটি কোটি টাকার লড়াইয়ে নেমেছেন তিনি ও তাঁর স্ত্রী পায়েল মণ্ডল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *