বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দুর্যোগের কারণে ফিরছে ট্রলার
দুর্গতদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একমাত্র নিকাশি খালটি সংস্কার না হওয়ায় বৃষ্টির জল বেরোতে পারছে না। তাঁদের আশঙ্কা, জল নামতে অন্তত দশ দিন সময় লাগতে পারে। সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ ঠিকভাবে নিকাশি ব্যবস্থা গড়ে না তোলার কারণেই জল বেরোতে পারছে না। বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের উদ্যোগে দুর্গত পরিবারগুলিকে স্থানীয় হোটেলে থাকার ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।’