ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ১-০ গোলে জয়ী মোহনবাগান - 24 Ghanta Bangla News
Home

ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ১-০ গোলে জয়ী মোহনবাগান

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মোহনবাগান দিবসের আগে জয়ের ছন্দ বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে নিজেদের ঘরের…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মোহনবাগান দিবসের আগে জয়ের ছন্দ বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার ডিভিশন লিগের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল মেরিনার্সরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলে জয়ী মেরিনার্সরা‌। দলের হয়ে একটিমাত্র গোল করেন সুহেল আহমেদ ভাট। ম্যাচ জুড়ে একাধিকবার গোলের সুযোগ আসলেও বাড়ানো সম্ভব হয়নি ব্যবধান। নাহলে অনায়াসেই বড় ব্যবধানে ম্যাচ জিততে পারত মোহনবাগান।

গত ম্যাচে কালীঘাট দলকে পরাজিত করেছিল বাস্তব রায়ের ছেলেরা। সেই ধারাবাহিকতা বজায় রাখাই অন্যতম লক্ষ্য ছিল সকলের। সেইমতো ফুটবলারদের তৈরি করেছিলেন কোচ। এদিন প্রথম থেকেই যথেষ্ট তুল্যমূল্য লড়াই দেখা গিয়েছিল দুই দলের মধ্যে। তবে সায়ন বন্দোপাধ্যায় থেকে শুরু করে রবিলালরা প্রথম থেকেই গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের সঙ্ঘবদ্ধ ডিফেন্সে আটকে যেতে হয়েছিল বারংবার। তবে সবুজ-মেরুনের ঘন ঘন আক্রমণ সামাল দিতে গিয়ে কার্যত দিশেহারা পরিস্থিতি দেখা দিয়েছিল ইউনাইটেড কলকাতা দলের ফুটবলারদের।

তারপর ৪৩ মিনিটের মাথায় সায়নের অনবদ্য অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুহেল আহমেদ ভাট। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে থাকে ময়দানের এই প্রধান। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড কলকাতা শিবির। অপরদিকে সুযোগ বুঝেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এসবের মাঝেই ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নিয়েছিল প্রতিপক্ষ শিবির। যদিও সেটি কাজে লাগাতে পারেননি ইউনাইটেড কলকাতা দল। কার্যত পোস্টের উপর দিয়ে চলে যায় বল। যারফলে ক্লিনশিট নিয়েই মাঠ ছাড়েন বাগান গোলরক্ষক জাহিদ বুখারী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *