হাতিকে উত্ত্যক্ত করে ভিডিয়ো ‘ভাইরাল’!
এই সময়, মেদিনীপুর: বন দপ্তরের সচেতনতামূলক প্রচার, গ্রামসভা ও লিফলেট বিলির পরেও বুনো হাতিকে উত্ত্যক্ত করার প্রবণতা থামছে না! ফের এমনই একটি ঘটনার অভিযোগ সামনে এসেছে গড়বেতা-৩ ব্লকের নয়াবসত রেঞ্জে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক একটি বুনো হাতির খুব কাছাকাছি গিয়ে লাঠি ও কাঠের টুকরো ছুড়ে তাকে উত্ত্যক্ত করছেন।