দেওয়াল-ছাদে ফাটল, স্বাস্থ্য দপ্তরে আতঙ্কে থাকেন কর্মীরা, নতুন ভবনের দাবি - 24 Ghanta Bangla News
Home

দেওয়াল-ছাদে ফাটল, স্বাস্থ্য দপ্তরে আতঙ্কে থাকেন কর্মীরা, নতুন ভবনের দাবি

Spread the love

ফলে জেলার স্বাস্থ্য প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ এই দপ্তরের বর্তমান ভবনের হাল নিয়ে উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে, কয়েক বছর আগে নিমতৌড়িতে নতুন জেলা প্রশাসনিক ভবন তৈরি হওয়ার পরে একাধিক দপ্তর সেখানে স্থানান্তরিত হয়েছে। সেই সময় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর সেখানে স্থানান্তরের পরিকল্পনা ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পর্যাপ্ত জায়গার অভাব। ফলে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। অগত্যা পুরোনো জীর্ণ ভবনেই কাজ চালিয়ে যেতে হচ্ছে স্বাস্থ্য দপ্তরকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর অভিযোগ, দপ্তরে পর্যাপ্ত জায়গা না থাকায় অফিস ঘরের মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রাখা রয়েছে। কয়েক দিন আগে সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। সে যাত্রায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও ভবিষ্যতে যে বড় বিপদ হবে না সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দপ্তরের কর্মীদের দাবি, অফিস ঢোকার পর থেকে যতক্ষণ না কাজ শেষ করে বেরোচ্ছেন, খুব আতঙ্কে থাকেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *