ইউক্রেনে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
ফের হামলা ইউক্রেনে। রবিবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিইভে মৃত্যু হয়েছে ২ জনের বলে দাবি করেছে ইউক্রেন। মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রবিবার ভোরের দিকে কিইভ শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। সেই সময়ে ঐতিহাসিক কেন্দ্রের কাছে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও খারখিভ-সহ অন্যান্য এলাকাতেও হামলার অভিযোগ করেছে ইউক্রেন। খারকিভে ড্রোন হামলায় একজন নিহত এবং দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র ইগর তেরেকভ। পাল্টা অভিযোগ করেছে মস্কো। রাশিয়া-নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে হরলিভকা শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রেমলিন-নিযুক্ত কর্তৃপক্ষ। রবিবার ভোর থেকেই ওই হামলা হয়।