Richest And Poorest CM In India: দেশের অন্যতম দরিদ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু, কত সম্পত্তি রয়েছে তাঁর? | BJP CM Suvendu Adhikari is the another poor Cheif minister in India how much his Assets - 24 Ghanta Bangla News
Home

Richest And Poorest CM In India: দেশের অন্যতম দরিদ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু, কত সম্পত্তি রয়েছে তাঁর? | BJP CM Suvendu Adhikari is the another poor Cheif minister in India how much his Assets

Spread the love

শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গImage Credit: PTI

কলকাতা: দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন? কেই বা গরিব মুখ্যমন্ত্রী? নির্বাচন পর্যবেক্ষক সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (ADR) মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসাব-নিকেশ তুলে ধরেছে। সেই তালিকা থেকেই দেখা যাচ্ছে দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছেন তিনজন। তাঁর মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে, ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় আবারও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

দেশের গরিব মুখ্যমন্ত্রী কে কে?

এডিআরের তথ্য অনুযায়ী, দরিদ্র মুখ্যমন্ত্রীর তালিকায় রয়েছেন তিনজন। প্রথম হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার ৪৩০ টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার ৪৩০ টাকা। দ্বিতীয়তে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা। এরপর রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ৬৬৬ টাকা।

ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় কে কে রয়েছেন?

প্রথমে নাম রয়েছে কর্ণাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার। তাঁর মোট সম্পত্তির ১৪,১৩,৮০,০২,৪০৪। এরপর অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর মোট সম্পত্তি ৯৩১ কোটি। তালিকায় রয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি, জোশেফ বিজয়ের নাম। মোট সম্পত্তির পরিমাণ ৬৪৮ কোটি। এরপর বিজেপির অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর নাম। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *