Durgapur: বৃষ্টিভেজা সকালে সাইকেলের টায়ার সারাই মিস্ত্রির এক-চালা বাড়িতে NIA, কারণ জেনে থরথরি কম্প পড়শিরা | Durgapur NIA Raids Durgapur Home in Human Trafficking Probe, Local Tyre Repair Worker Under Scanner - 24 Ghanta Bangla News
Home

Durgapur: বৃষ্টিভেজা সকালে সাইকেলের টায়ার সারাই মিস্ত্রির এক-চালা বাড়িতে NIA, কারণ জেনে থরথরি কম্প পড়শিরা | Durgapur NIA Raids Durgapur Home in Human Trafficking Probe, Local Tyre Repair Worker Under Scanner

Spread the love

গোলামের বাড়িতে NIA টিমImage Credit: TV9 Bangla

দুর্গাপুর: বৃষ্টিভেজা সোমবার সকাল। ঘড়ির কাঁটায় তখন ৮টা। দুর্গাপুরের নিউ স্টিল পার্কে হানা দেয় সাদা গাড়ি। গাড়ি থেকে নেমে এলাকার গোলাম জামার বাড়ির খোঁজ করতে থাকেন কয়েকজন। স্থানীয় বাসিন্দারাই দেখিয়ে দেন বাড়ি। কিন্তু তখনও তাঁরা জানতে পারেননি, ওঁরা আসলে এনআইএ আধিকারিক। পরে যতক্ষণে জানতে পারেন, গোলামের বাড়ির সামনে জমতে থাকে ভিড়। কিন্তু একজন টায়ার সারাইয়ের বাড়িতে কেন হানা এনআইএ আধিকারিকদের? ভিড়ে জমেছে সাংবাদিকদেরও। এক চালা বাড়ির বাইরে যে ফোর্স ছিল, তাঁদের কাছ থেকে জানা যায় এনআইএ আসার কারণ। আর সে কারণ শুনে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের। গোলাম নাকি মানবপাচারের সঙ্গে যুক্ত!

নাশকতা-মানবপাচারর অভিযোগে দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায় গোলাম জামা বাড়িতে এনআইএ তল্লাশি চালায়। বাড়ি ঘিরে রেখেছে ফোর্স। ছ’জনের দলে একজন মহিলা আধিকারিকও রয়েছেন বলে খবর। সঙ্গে আছে পুলিশের বিশাল বাহিনী।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বছর তিনেক ধরে ওই এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া রয়েছেন গোলাম। পড়শিরা জানাচ্ছেন,  গোলাম প্রতিবেশীদের সঙ্গে তেমন মেলামেশা করেন না। অন্ডাল এলাকায় একটি টায়ার সারাইয়ের দোকানে কাজ করেন।
তবে এলাকাবাসীদের দাবি, মধ্যপ্রাচ্যে ও মালয়েশিয়ায় যোগাযোগ ছিল গোলাম জামার। কী কারণে যোগাযোগ, তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। অভিযোগ, বিভিন্ন কাজের লোভ দেখিয়েই মানবপাচার করতে গোলাম। কোনও চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন তিনি। আপাতত সবটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *