Baguiati School Student: ‘আমাকে আগের সপ্তাহেও গার্ডিয়ানস্ মিটিংয়ে ডেকেছিল…বললাম নমাজ পড়ছিলাম ডাকলেন কেন?’, স্কুলে সবে টিফিন মুখে তুলেছিল রায়হান, হঠাৎই খবর গেল বাড়িতে… | Class 10 Student Collapses During Tiffin Break at Baguiati School, Dies Before Reaching Hospital
কলকাতা: স্কুলের টিফিন। ক্লাস থেকে বেরিয়ে ব্যাগ থেকে টিফিন বাক্সটা বার করেছিল। রুটিটা মুখে দেওয়ার সময়েই আচমকা মুখ থুবড়ে পড়ে যায়। আর সেখানেই শেষ। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ বছর পনেরোর ছেলেটা। স্তম্ভিত সহপাঠীরাও। দশম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাগুইআটির একটি স্কুলে চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ রায়হান।
স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের টিফিন টাইমে খাবার খেতে গিয়ে পড়ে যায় মোহাম্মদ রায়হান। তবে ছাত্রের বাবার অভিযোগ স্কুলের মধ্যে চার-পাঁচজন ছাত্র রয়েছে, যারা ওই ছাত্রকে প্রায় মারধর করত। গত সপ্তাহে গার্ডিয়ান মিটিংয়ে ছাত্রের বাবাকে ডাকানো হয়েছিল।
তবে ছাত্রের কাকার অভিযোগ স্কুল থেকে ফোন করে বলা হয় ছাত্র পড়ে গিয়েছে দেশবন্ধু নগর হাসপাতালে এসে ওই ছাত্রের গায়ে কোন কত চিহ্ন পাওয়া যায়নি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশতবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোন ধরনের মন্তব্য করেননি।
কথা বলার মতো পরিস্থিতিতেই নেই বাবা-মা। তার মধ্যেও বাবা বললেন, “স্কুল ভালো, স্কুলের বিরুদ্ধে সত্যিই আমার কোনও অভিযোগ নেই। কিন্তু আমাকে আগের সপ্তাহে গার্ডিয়ানস্ মিটিংয়ে ডেকেছিল। তখনই বলেছিলাম, ওদের ক্লাসের কয়েকজন ছেলে মারধর করেন। আমার ছেলে যদি দুষ্টু হত, বলতাম। আপনারা তো জানেন কারা করছে!”
ছাত্রের মা বলেন, “আমাকে আজকেও বললেও, স্কুলে আমাকে প্রজেক্ট জমা দিতে হবে। আমি ৩ দিন স্কুলে যাব। আমাকে স্কুল থেকে বলল, ও অজ্ঞান হয়ে গিয়েছে। আমি নমাজ পড়ে এসে দেখলাম, আমার ছেলেটা নাই। স্কুলের ছেলেরা বলল টিফিন খালছিল। ওরা হঠাৎ আওয়াজ শোনে, দেখে ও পড়ে গিয়েছে। শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল।” দেহ আপাতত ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এখনও গোটা বিষয়টি নিয়ে স্তব্ধ স্কুল কর্তৃপক্ষ।