Abhishek Banerjee at Delhi: দুটি দাবি, সোমবার দুপুরে ওম বিড়লার সঙ্গে দেখা করলেন অভিষেক সহ সাংসদরা | Abhishek Banerjee and other TMC MPs meet Speaker Om Birla at Delhi parliament today - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee at Delhi: দুটি দাবি, সোমবার দুপুরে ওম বিড়লার সঙ্গে দেখা করলেন অভিষেক সহ সাংসদরা | Abhishek Banerjee and other TMC MPs meet Speaker Om Birla at Delhi parliament today

Spread the love

নয়া দিল্লি: ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআই (NCPI)-এর সঙ্গে মিশে গিয়েছেন ইতিমধ্যেই। তাঁরা বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে ছিলেন সৌগত রায় সহ অন্যান্য তৃণমূল সাংসদরাও।

সোমবার দুপুরে মোট দুই দাবি নিয়ে স্পিকারের দ্বারস্থ হন তাঁরা। এক মাস আগেও স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ জন বিদ্রোহী সাংসদের সাংসদপদ বাতিলের আর্জি জানিয়েছিলেন তিনি। এবার ওই একই দাবি নিয়ে স্পিকারের কাছে গিয়েছেন অভিষেক।

সূত্রের খবর, মূলত দুই দাবি নিয়ে সোমবার সংসদে স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের সাসপেনশন প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দলবিরোধী কাজের জন্য এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ সাংসদদের সদস্যপদ খারিজের আবেদন দ্রুত বাস্তবায়িত করার দাবিও জানানো হয়েছে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *