হলিউডে অভিষেকের পথে ক্রিস্তিয়ানো রোনাল্দো
বিশ্বকাপে একেবারেই হতাশাজনক পারফরম্যান্স করেছে পর্তুগাল। শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ক্রিস্তিয়ানো রোনাল্দোর দল। এ বার কেরিয়ার নিয়ে বড় পদক্ষেপ করলেন তিনি। মাঠের বাইরে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রোনাল্দো। ‘Day 1s’ নামে একটি নতুন টেলিভিশন ড্রামার অংশ হতে চলেছেন তিনি। এই সিরিজ়ে অভিনয় করবেন রোনাল্দো। এগজ়িকিউটিভ প্রোডিউসর হিসেবেও দায়িত্ব সামলাবেন তিনি। সঙ্গে থাকছেন আরও এক প্রাক্তন ফুটবলার থিয়েরি অঁরি।