ভরা বর্ষায় পুরুলিয়া ভ্রমণ: কোন কোন জায়গায় যাবেন?
FAQ
১. বর্ষাকালে পুরুলিয়া কেন ঘুরতে যাবেন?
বর্ষায় পাহাড়, জঙ্গল, ঝর্না ও ড্যাম সবুজে ভরে ওঠে, ফলে প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়।
২. পুরুলিয়ায় ক’টি প্রধান ট্যুরিস্ট সার্কিট রয়েছে?
মূলত দুটি জনপ্রিয় সার্কিট রয়েছে— অযোধ্যা সার্কিট এবং গড়পঞ্চকোট সার্কিট।
৩. অযোধ্যা সার্কিটে কী কী দেখা যায়?
পাখি পাহাড়, খয়রাবেড়া ড্যাম, অযোধ্যা হিল টপ, মুরগুমা ড্যাম, বামনি জলপ্রপাত, তুর্গা ফলস ও ড্যাম, মুখোশ গ্রামসহ একাধিক দর্শনীয় স্থান।
৪. গড়পঞ্চকোট সার্কিটে কোন জায়গাগুলো ঘোরা যায়?
জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, বড়ন্তি, পাঞ্চেৎ ড্যাম, কাশিপুর রাজবাড়ি এবং শুশুনিয়া পাহাড় ঘোরা যায়।
৫. কলকাতা থেকে পুরুলিয়া কীভাবে যাবেন?
গাড়িতে দুর্গাপুর বা আসানসোল হয়ে যাওয়া যায়। ট্রেনে বরাভূম বা পুরুলিয়া স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে ঘোরা যায়।