ঘুরতে বেরিয়ে নিখোঁজ দুই নাবালক বন্ধু, বাড়ছে রহস্য
চিন্তা বাড়ছে পরিবারের
পাঁচ দিন ধরে ছেলেদের কোনও খোঁজ না পেয়ে চিন্তা বাড়ছে পরিবারের।
পিন্টুর বাবা অজয় পাহান জানিয়েছেন, ঘুরতে যাওয়ার কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছিল ওই বন্ধু। বাড়ি থেকে জামা-কাপড় কিছু না নিয়ে খালি হাতেই বেরিয়েছিল তারা। একই কথা শুভদীপের বাবা স্বপন কাছুয়া-র। তিনি বলেন, ‘ বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেনি। এমন কি তাদের বকাবকিও করা হয়নি। অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে এমন কিছুই হয়নি।ওরা কোথায় গিয়েছে সেটাই বুঝতে পারছি না। ’