বেঙ্গালুরু এফসির সঙ্গেই চুক্তি বাড়ালেন সুনীল ছেত্রী - 24 Ghanta Bangla News
Home

বেঙ্গালুরু এফসির সঙ্গেই চুক্তি বাড়ালেন সুনীল ছেত্রী

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কিছু সিজনে প্রভাবশালী ফুটবল খেললেও চূড়ান্ত সাফল্য পায়নি বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। গত কয়েক বছরে জেরার্ড জারাগোজার তত্ত্বাবধানে খেলতে নেমেছিল আইএসএল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কিছু সিজনে প্রভাবশালী ফুটবল খেললেও চূড়ান্ত সাফল্য পায়নি বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। গত কয়েক বছরে জেরার্ড জারাগোজার তত্ত্বাবধানে খেলতে নেমেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তাঁর দায়িত্বে থাকাকালীন আইএসএলের সুপার সিক্সে উঠতে খুব একটা অসুবিধা হয়নি। সেখান থেকে অনায়াসেই দল চলে গিয়েছিল ফাইনালে। কিন্তু সেখানেই আটকে যেতে হয়েছিল হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই সমস্ত কিছুকে ভুলে গতবার চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে গোয়ায় সুপার কাপ জিততে বদ্ধপরিকর ছিল দেশের এই শক্তিশালী ফুটবল দল।

Also Read | টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে সোনা জিতে ইতিহাস মীরাবাঈয়ের

কিন্তু সেখানেও ভাগ্য সুপ্রসন্ন থাকেনি টাইব্রেকারে। তারপর দল ছেড়েছিলেন জারাগোজা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রেনেডি সিং দায়িত্ব পালন করার পর পেপ মুনোজের তত্বাবধানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে নেমেছিল বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্টের প্রায় প্রতিটি দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার পর শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থেকেই মরসুম শেষ করেছিল একবারের আইএসএল জয়ীরা। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। ‌ তবে গত কয়েক সপ্তাহে রাহুল ভেকের পাশাপাশি বেঙ্গালুরু এফসি ছেড়ে অন্যত্র যোগদান করেছেন একাধিক ফুটবলার।

Also Read | ডার্বি জিতেও খুশি নন দিমপেরিস, হেরেও দলের লড়াইয়ে গর্বিত হাবাস

একটা সময় শোনা যাচ্ছিল যে বেঙ্গালুরু ছেড়ে হয়তো অন্য দলে যাবেন সুনীল ছেত্রী। তবে সেই সম্ভাবনা যে খুবই ক্ষীণ, তা জানা ছিল সকলের। অবশেষে রবিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে আগামী ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তিবৃদ্ধির কথা জানিয়ে দিল বেঙ্গালুরু এফসি। যেটা নিঃসন্দেহে খুশি করেছে ফুটবলপ্রেমীদের একটা বিরাট অংশকে। পরবর্তীতে এই তারকা ফুটবলার বলেন, ‘ এই ক্লাবটি শুরু থেকেই আমি এর সাথে আছি এবং আমার ক্যারিয়ারের বেশিরভাগ সময় এই দলের সাথেই কাটিয়েছি। যদি নতুন চুক্তির কথা কখনও হতো, তবে তা এখানেই চুক্তি নবায়নের বিষয় ছিল। তা সত্ত্বেও, আমি এই মরসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং খেলা শুরু করার জন্য মুখিয়ে আছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *