চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
চারচাকার গতিবেগ এতটাই তীব্র ছিল, ধাক্কার অভিঘাতে মোটর সাইকেলে থাকা লালু কার্যত ৩০০ ফুট দূরে ছিটকে গিয়ে মুখ থুবড়ে পড়েন। ঘটনাস্থলেই মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। তাঁকে আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়িকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া হয়ে গাড়ি চালানোর কারণেই অকালে এক ছেলের মৃত্যু হয়েছে, তাঁরা ঘাতক গাড়ি চালকের কঠোর শাস্তি চান।