২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন রোহিত? সামনে এল আগরকর আপডেট
২০২৭ সালের একদিনের বিশ্বকাপে রোহিত শর্মার জায়গা এখনও নিশ্চিত নয়। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একদিনের সিরিজ়েও তিনি সুযোগ পাবেন কি না, তা স্পষ্ট নয়। লর্ডসে শতরান করলেও নির্বাচকদের অবস্থান বদলায়নি। প্রধান নির্বাচক অজিত আগরকর ও তাঁর কমিটিই রোহিতের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে অবসর নিয়ে জল্পনা উড়িয়ে দিয়ে বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ‘এই মুহূর্তে রোহিতের অবসর নিয়ে কোনও প্রশ্নই নেই।’