পোষ্যের সঙ্গে গল্প করতে ভালোবাসেন? আপনার মধ্যে লুকিয়ে থাকতে পারে এই ৪ বিশেষ গুণ
সম্পর্ক ও যত্নকে গুরুত্ব দেন
পোষ্যকে সময় দেওয়া, খাওয়ানো, আদর করা কিংবা তার প্রয়োজন বোঝার চেষ্টা— সবই সম্পর্কের প্রতি কতটা যত্নশীল আপনি, তার পরিচয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কথা বলা ও একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে তৈরি হওয়া এই বোঝাপড়া, অন্যের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং সম্পর্ককে যত্ন করার মানসিকতার সঙ্গেও যুক্ত হতে পারে।