পরিকাঠামো নেই, তৈরি হয়নি রাস্তাও, বন্ধই বৈদ্যুতিক চুল্লি - 24 Ghanta Bangla News
Home

পরিকাঠামো নেই, তৈরি হয়নি রাস্তাও, বন্ধই বৈদ্যুতিক চুল্লি

Spread the love

এই সময়, কল্যাণী: বৈদ্যুতিক চুল্লি আছে, কিন্তু শেষ পর্যন্ত সেখানে পৌঁছনোর পাকা রাস্তাই নেই! শ্মশানে যাওয়ার জন্য প্রায় ১৪ ফুট চওড়া এক কিলোমিটার রাস্তা এখনও কাঁচা। নেই মৃতদেহ দাহ করার পরে অস্থি বির্সজন করার ঘাটও। এ ছাড়াও শোকসন্তপ্ত পরিবারের জন্য ওয়েটিং রুম ও অন্য নাগরিক সুযোগ সুবিধেগুলি সম্পূর্ণ হয়নি। যে কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে কল্যাণীর ‘ন্যাশানাল মিশন ফর ক্লিন গঙ্গা মিশন’-এর ‘নমামি গঙ্গে’ প্রকল্পে চার কোটি ২০ লক্ষ টাকায় নির্মিত ওই বৈদ্যুতিক চুল্লিটি। দূষণহীন দাহ কাজের জন্য ৩০ মিটার উঁচু চিমনি বসানো হয়েছিল। চুল্লি থেকে নির্গত ধোঁয়াকে ফিল্টার করার জন্য ‘ওয়াটার স্ক্রাবার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে কোনও ক্ষতিকারক কণা বাতাসে মিশবে না। এই বৈদ্যুতিক চুল্লি নদী দূষণ রোধ ও পরিবেশ বান্ধব।

নদিয়ার কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ভাগীরথীর তীর লাগায়ো এই শ্মশানের সঙ্গে একটি নতুন ও সুসজ্জিত ঘাট তৈরি হওয়ার কথা থাকলেও, তা হয়নি। মৃতদের পরিবারের প্রার্থনা করার জন্য একটি হলঘরের ব্যবস্থা-সহ শ্মশানে আসা গাড়ি রাখার পার্কিং জ়োনও নেই। কেন্দ্রীয় প্রকল্পের অর্থে চুল্লি নির্মাণ করা হলেও, বেশ কিছু কাজ বাকি কেন বাকি থাকল, সে নিয়ে প্রশ্ন উঠেছে।

শহরের বি -১৪ এলাকার বাসিন্দা রাহুল সিং বলেন, ‘কল্যাণী শিক্ষা ও স্বাস্থ্য নগরী হিসেবে রাজ্যের একটি পরিচিত শহর। কিন্তু এখানে শ্মশান না-থাকার কারণে কল্যাণী, গয়েশপুর পুরসভা-সহ আশপাশের নাগরিকরা উত্তর ২৪ পরগনার হালিশহরে যান দাহ কাজের জন্য। দাহকাজের পরে মৃতের শংসাপত্র আনতে হালিশহর পুরসভায় আবেদন জানাতে হয়। কল্যাণীতে এই বৈদ্যুতিক চুল্লিটি চালু হলে সকলের খুব সুবিধে হবে। দ্রুত এটা চালু করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।’

ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে কল্যাণীর বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস, কল্যাণীর মহকুমাশাসক নীলাঞ্জন তরফদার, কল্যাণী পুরসভার প্রশাসক উর্মি স্যানালরা ঘটনাস্থলে গিয়েছিলেন। পদ্ম-বিধায়ক অনুপম বলেন, ‘চুল্লি তৈরি থাকলেও এটি চালু করতে আনুষঙ্গিক কয়েকটি জিনিসের প্রয়োজন রয়েছে। যেটুকু কাঁচা রাস্তা রয়েছে, সেটি পাকা করতে হবে। নদীতে ঘাট নির্মাণের প্রয়োজন। বিষয়টি নদীয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লিকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *