ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেও রবিতে দুর্গাপুরে মিছিল ছাত্রদের, পাল্টা প্রচারে বিজেপি
এ দিকে, ককরোচ জনতা পার্টি–সহ বিভিন্ন সংগঠনের দাবি মেনে ধর্মেন্দ্র প্রধান মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও কেন রবিবার রাস্তায় নামছে ছাত্রসমাজ, সে প্রশ্নের উত্তরে সিপিএম নেতা সিদ্ধার্থ বোস এ দিন বলেছেন, ‘শুধু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তো নয়, আরও কয়েকটি ইস্যু আছে। সেই সব ইস্যুতে রাস্তায় নামবে ছাত্ররা। তবে কোনও রাজনৈতিক দলের ব্যানার থাকবে না।’ পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার দুর্গাপুরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বিশৃঙ্খলা বা গন্ডগোল রুখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।