ডেবরার বেহাল রাস্তায় ফের রোগীর ভরসা খাটিয়াই
এই সময়, খড়্গপুর: রোগী নিয়ে যেতে ভরসা সেই খাটিয়া। ঘটনাস্থল সেই ডেবরা। কারণ, সেই বেহাল রাস্তা।
দু’দিন আগেই ডেবরার গোলগ্রামে অসুস্থ রোগীকে নিয়ে যেতে হয়েছিল খাটিয়ায়। আর শুক্রবার রাতে একই দৃশ্য দেখা গেল ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যে বেহাল রাস্তার জন্য এই ঘটনা সেই রাস্তা সংস্কারের জন্য ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামবাসীরা, বিক্ষোভ-ডেপুটেশনও হয়েছে। অথচ, সেই দেড় কিলোমিটার রাস্তা সংস্কারেও প্রশাসন উদ্যোগী হয়নি বলেই অভিযোগ। এমন ঘটনার পরে ক্ষোভ বাড়ছে এলাকায়।