বিগ ব্যাশের পরে এ বার ভারতে অ্যাশেজ় আয়োজনের ভাবনা? - 24 Ghanta Bangla News
Home

বিগ ব্যাশের পরে এ বার ভারতে অ্যাশেজ় আয়োজনের ভাবনা?

Spread the love

এই সময়: বিগ ব্যাশের একটি ম্যাচ হবে চেন্নাইয়ে, তা আগেই ঘোষণা হয়েছিল। এ বার কি অ্যাশেজ় সিরিজ়ের টেস্টও ভারতের মাটিতে খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া?

এমন সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। ২০২৭ সালের মার্চে হবে অ্যাশেজ়ের ১৫০ বছর উপলক্ষে আয়োজিত এক টেস্টের বিশেষ সিরিজ়। সে সম্পর্কে বলতে গিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান টড গ্রিনবার্গ তেমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘অ্যাশেজ়ের এক-দু’টি টেস্ট ভারতে আয়োজন করা যায় কি না, তা নিয়ে আমরা ভাবনা-চিন্তা করছি। বোর্ড ডিরেক্টরদের অনুমোদন পেলে এ নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হবে। এখনই কিছু চূড়ান্ত না হলেও ভবিষ্যতের জন্য সব সম্ভাবনাই খোলা রাখা হচ্ছে।’ ভারতে ক্রিকেটের বিশাল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এমন ভাবনা।

এ দিকে, বেন স্টোকস অবসর নেওয়ার পরে ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন হতে পারেন জো রুট। ১৯ অগস্ট থেকে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ় খেলবে ইংল্যান্ড। সেখানেই দ্বিতীয়বার ইংল্যান্ড টেস্ট টিমের নেতৃত্বে দেখা যেতে পারে রুটকে। প্রসঙ্গত, বেশ ভালো ফর্মে আছেন রুট। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েও রান পেয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *