ফের উন্মুক্ত ফারাও তৃতীয় আমেনহোটেপের সমাধি, পর্যটকের ঢল মিশরে
মিশর প্রশাসন সমাধিটি নতুন করে প্রদর্শনের জন্যে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে ২০০১ থেকে ২০২৪–এর মধ্যে তিন ধাপে সংস্কারের কাজ চলে। মিশর, জাপান ও অন্য কয়েকটি দেশের বিশেষজ্ঞদের মিলিত উদ্যোগে এবং ইউনেস্কোর সহযোগিতায় নষ্ট হয়ে যাওয়া দেওয়ালচিত্রগুলি সংরক্ষণ করা শুরু হয়। ছবিগুলিতে ফারাও তৃতীয় আমেনহোটেপের পাশাপাশি তাঁর প্রধান রানি টিয়ে–কেও দেখা যায়। ইউনেস্কোর আঞ্চলিক অধিকর্তা নুরিয়া সানজ় জানিয়েছেন, দু’দশক ধরে ২৬০ জন বিশেষজ্ঞ এই কাজে অংশ নেন, যা আন্তর্জাতিক সহযোগিতার উল্লেখযোগ্য উদাহরণ।