ধর্মতলায় সাংবাদিকদের হেনস্থায় গ্রেফতার ১১, ধৃত আফরোজের সঙ্গে তৃণমূল নেতাদের ভিডিয়ো | Kolkata Dharmatala Clash: Police Arrest 11 After Attack on Journalists
ধৃত মহম্মদ আফরোজ (বাঁদিকে), ধর্মতলায় আন্দোলনে বিশৃঙ্খলা (ডানদিকে)Image Credit: TV9 Bangla
কলকাতা: ধর্মতলায় ছাত্র সংগঠনগুলির আন্দোলনে বিশৃঙ্খলা। সাংবাদিকদের উপর হামলা। এই নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আন্দোলনে হিংসা ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহম্মদ আফরোজ। মুখ্যমন্ত্রী যে পাঁচজনের নাম উল্লেখ করেছিলেন, তার একজন হলেন আফরোজ। আবার আফরোজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ভিডিয়ো রয়েছে। ফলে তাঁর তৃণমূল যোগ নিয়েও প্রশ্ন উঠছে।