আড়াই টাকার বাঁশিতে জীবনের মোড় ঘুরে গিয়েছিল সুখদেবের - 24 Ghanta Bangla News
Home

আড়াই টাকার বাঁশিতে জীবনের মোড় ঘুরে গিয়েছিল সুখদেবের

Spread the love

শুক্রবার গোরুমারার সেই বনবস্তিতে গিয়ে দেখা গেল, ছায়াঘেরা গাছতলায় ভিড় জমিয়েছে বস্তির কচিকাঁচারা। তাদের মধ্যে বাঁশি হাতে সুখদেব হাসিমুখে বসে। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে একে একে এলাকার প্রবীণ শিল্পীরা প্রয়াত হয়েছেন। সঙ্গী-সাথী এখন নেই বললেই চলে। তাই পর্যটকদের অনুষ্ঠানে আর যেতে পারি না। মাঝেমধ্যে বস্তির ছোটদের আব্দারে বাঁশি বাজাই।’ সুখদেব সম্পর্কে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুবল পাইক বলেন, ‘শিল্পীর সমস্যার কথা জানি। প্রশাসনকেও জানাব।’ এই আশ্বাসই এখন সুখদেবের পাথেয়। বলেন, ‘নবীন প্রজন্মের অনেকেই নাচগানের সঙ্গে জড়িত থাকলেও বাঁশির প্রতি খুব একটা আগ্রহ নেই। কেউ বাঁশির দিকে মুখ ফিরিয়ে দেখে না। তবে আমার যত দিন প্রাণ আছে, তত দিন বাঁশিতে সুর তুলব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *