liquor Shop Closed: বড় নির্দেশ, ১০টা পর্যন্ত নয়, রাত ৮টাতেই বন্ধ হয়ে যাবে মদের দোকান! | Delhi Liquor Shops to be Closed at 8 pm Instead of 10 pm amid ongoing Student Protest at Jantar Mantar over NEET Paper Leak
নয়া দিল্লি: ছাত্র আন্দোলনের জের। ঝাঁপি বন্ধ হচ্ছে মদের দোকানের। আর রাত-বিরেতে মদ কিনতে পারবেন না সুরা-প্রেমীরা। ঠিক কী নির্দেশ এসেছে? কতক্ষণ খোলা থাকবে মদের দোকান?
সরকারি সূত্রে খবর, দিল্লিতে আপাতত মদের দোকানগুলি নির্ধারিত সময়ের আগে বন্ধ করতে বলা হয়েছে। এতদিন রাত ১০টা পর্যন্ত মদের দোকান খোলা থাকত। আপাতত সপ্তাহের শেষ অবধি নির্দেশ দেওয়া হয়েছে যে রাত ৮টায় মদের দোকান বন্ধ করতে হবে।
সূত্রের খবর, দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারই আচমকাই মদের দোকান বন্ধ করে দেওয়া হয়। খালি হাতেই ফেরত যেতে হয় গ্রাহকদের।
দিল্লির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আপাতত এই উইকএন্ড অবধি রাত ৮টায় সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া হবে। যন্তর মন্তরে চলা আন্দোলনের পরিস্থিতি দেখে পুলিশের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজও সকাল থেকেই সেন্ট্রাল দিল্লিতে ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। গতকাল বন্ধ ছিল ১৭টি স্টেশন।
গতকাল এই মেট্রো স্টেশন খোলার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে মেট্রো স্টেশন বন্ধের পর নিউ দিল্লি মেট্রো স্টেশন ব্যবহার করে যন্তর মন্তরে পৌঁছানোর আবেদন সোশ্যাল মিডিয়ায় করতে থাকেন প্রতিবাদকারীরা।এরপরই দুপুর দেড়টা নাগাদ নিউ দিল্লি মেট্রো স্টেশনে বন্ধ করে দেয় ডিএমআরসি (DMRC)।
সেন্ট্রাল দিল্লিতে আজও নিয়ন্ত্রিত ইন্টারনেট। কাজ করছে না অ্যাপ বেসড রাইড, ফুড ডেলিভারি, পেমেন্ট অ্যাপ।