Dharmendra Pradhan Resign | CJP Protest | ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, দিল্লিতে উল্লাসের ঝড়
NEET কাণ্ডে দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলন এবং CJP (ককরোচ জনতা পার্টি)-র দীর্ঘ প্রতিবাদের মুখে অবশেষে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। ইস্তফাপত্রে ধর্মেন্দ্র প্রধান লেখেন, ‘গত ১০ দিনের ঘটনাক্রমে আমার মন ভারাক্রান্ত। দেশের যুবশক্তিই আসল শক্তি। দেশের এই যুবশক্তি যাতে কোনও বিভ্রান্তির বেড়াজালে আটকে না পড়ে, সেটাই আমার একমাত্র সংকল্প।’ যন্তর মন্তরের CJP-র আন্দোলনের ৩৬ দিনের মাথায় ইস্তফা দেন তিনি।