সপ্তাহের পর সপ্তাহ গাড়ি পার্কিংয়ে? জানেন কি এই ভুলেই কিন্তু ক্ষতি হতে পারে ব্যাটারি, টায়ার ও ব্রেকের? - 24 Ghanta Bangla News
Home

সপ্তাহের পর সপ্তাহ গাড়ি পার্কিংয়ে? জানেন কি এই ভুলেই কিন্তু ক্ষতি হতে পারে ব্যাটারি, টায়ার ও ব্রেকের?

Spread the love

অনেকেই কাজ, ছুটি বা অন্য গাড়ি ব্যবহারের কারণে সপ্তাহের পর সপ্তাহ নিজের গাড়ি এক জায়গায় পার্ক করে রাখেন। কিন্তু দীর্ঘদিন গাড়ি না চালালে ব্যাটারি ডাউন, টায়ারে ফ্ল্যাট স্পট, ব্রেকে মরচে এবং ইঞ্জিনের ক্ষতির মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। তবে কয়েকটি সহজ অভ্যাস মেনে চললেই এই ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।

দীর্ঘদিন গাড়ি না চালালে কী হয়?

বিশেষজ্ঞদের মতে, গাড়ি দুই সপ্তাহ বা তার বেশি সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমতে শুরু করে। একই জায়গায় দীর্ঘক্ষণ চাপ পড়ে থাকায় টায়ারে ফ্ল্যাট স্পট তৈরি হতে পারে। ব্রেক ডিস্ক ও ড্রামে হালকা মরচে জমে গাড়ি চালানোর সময় ঘর্ষণের শব্দ বা ব্রেক আটকে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া ইঞ্জিন অয়েল নীচে জমে গিয়ে ইঞ্জিনের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যেতে পারে। ট্যাঙ্কে থাকা জ্বালানির কোয়ালিটিও সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হতে পারে। বিশেষ করে ইথানল মিশ্রিত পেট্রল হলে বাইরের আর্দ্রতা শোষণ করে নষ্ট হয়ে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *