ভারতীয় ফুটবলারদের কাছে ‘পুনর্জন্ম’ হওয়ার বড় ম্যাচ
অতএব দুই টিমের দুই নতুন কোচ আন্তনিও আবাস ও পানাজিয়োটিস দিলমপেইরিসের বড় ভরসা ভারতীয় ব্রিগেড। ইস্টবেঙ্গলের ডিফেন্স সামলানোয় যেমন নেতৃত্ব দিতে হবে আনোয়ারকে তেমনই মিডফিল্ড জেনারেলের ভূমিকায় থাকবেন সৌভিক, জিকসনরা। আর গোল করার ভরসা এডমুন্ড,বিষ্ণু ডেভিড, বিপিনরা। মোহনবাগানে এই কাজ করতে দেখা যাবে রাহুল ভেকে, আপুইয়া, মনবীর, লিস্টন, সুহেলদের।
বাঙালির বড় ম্যাচ। কিন্তু এ বারও এই ম্যাচে বঙ্গনায়ক পাওয়ার সম্ভাবনা কম। লাল হলুদ জার্সিতে সৌভিক আর নবাগত সন্দীপ মান্ডি ছাড়া আর কেউ নেই। সবুজ মেরুন জার্সিতে অবশ্য প্রথম একাদশে শুভাশিস বসুর সঙ্গে খেলতে পারেন মিডফিল্ডার তন্ময় ঘোষ, কিয়ান নাসিরি। আর পরিবর্ত নামতে পারেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে এসেই লিগের ম্যাচে গোল পেয়েছেন সায়ন। এ বার তাঁর সামনে ডুরান্ড ডার্বিতে নায়ক হওয়ার চ্যালেঞ্জ।