ন্যাচারাল লুক পেতে ভরসা থাকুক হাইব্রিড মেকআপেই
যেহেতু এই প্রোডাক্টে সিরাম বা ময়েশ্চারাইজ়ার থাকে, তাই আলাদা করে প্রাইমার বা ভারী ময়েশ্চারাইজ়ার না লাগালেও চলে। এ বার আপনার হাইব্রিড ফাউন্ডেশন, বিবি ক্রিম বা টিন্টেড ময়েশ্চারাইজ়ার আলতো করে পুরো মুখে মিশিয়ে নিন। চোখের নীচে কালো দাগ বা ব্রণের দাগ থাকলে হাইব্রিড কনসিলার দিয়ে হালকা করে ড্যাব করে নিন। আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, তবে মেকআপ সেট করতে টি-জোনে (কপাল, নাক ও থুতনি) সামান্য লুজ় পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার বুলিয়ে নিতে পারেন।