দিল্লির রাস্তায় নর্দমায় গাড়ি পড়ে মৃত্যু সেনা আধিকারিকের পুত্রের
FAQ
কোথায় এই দুর্ঘটনা ঘটে?
শুক্রবার ওই দুর্ঘটনা ঘটেছে দিল্লির বসন্ত কুঞ্জ দক্ষিণ থানার নাঙ্গাল দেওয়াত এলাকায়।
কী ভাবে দুর্ঘটনা?
রাস্তায় বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে যায় একটি নর্দমায়। রাস্তা পিছল থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
দুর্ঘটনায় কার মৃত্যু হয়েছে?
ওই ঘটনায় মৃত্যু হয়েছে যশবেন্দ্র নামে এক সেনা আধিকারিকের পুত্রের। আমেরিকায় পড়াশোনা করছিলেন তিনি।
গাড়িতে আরও কেউ ছিলেন?
ওই গাড়িতে ছিলেন যশবেন্দ্রর বান্ধবী। তিনিও তাঁর সঙ্গে একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেন।