আগামী রবিবার বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা
হাওড়া ডিভিশনে একাধিক উন্নয়নমূলক কাজের জন্য ২৬ জুলাই ২০২৬ অর্থাৎ রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।
২৬ জুলাই কোন ট্রেনগুলি বাতিল থাকবে?
বর্ধমান (Barddhaman) থেকে বাতিল ৩৬৮১৬ নম্বর
হাওড়া (Howrah) থেকে বাতিল ৩৬৮১১, ৩৬০৭১, ৩৬০৩১
গুড়াপ (Gurap) থেকে বাতিল ৩৬০৭২
চন্দনপুর (Chandanpur) থেকে বাতিল ৩৬০৩২
আসানসোল ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ওই দিনই অর্থাৎ, ২০২৬ সালের ২৬ জুলাই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
২৬ জুলাই যেসব MEMU ট্রেন বাতিল থাকবে
৬৩৫০৫ বর্ধমান-আসানসোল মেমু
৬৩৫০৮ আসানসোল-বর্ধমান মেমু
৬৩২৯৮ ঝাঝা-দেওঘর মেমু
৬৩৫৪৬ যশিডি-অণ্ডাল মেমু
বেশ কিছু ট্রেনের রুট কাটছাঁট করা হয়েছে
৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান-ঝাঝা-বর্ধমান: ট্রেনটি আসানসোল পর্যন্ত যাবে, ফেরার পথে আসানসোল থেকে যাত্রা শুরু করবে।
৬৩২০৯ দেওঘর-পাটনা মেমু: ট্রেনটি দেওঘরের পরিবর্তে ঝাঝা থেকে যাত্রা শুরু করবে।