অগস্টের শুরুতে সূর্য-শনির নবপঞ্চম যোগ, চোখের নিমেষে ভাগ্য চমকাবে ৪ রাশির জাতকদের - 24 Ghanta Bangla News
Home

অগস্টের শুরুতে সূর্য-শনির নবপঞ্চম যোগ, চোখের নিমেষে ভাগ্য চমকাবে ৪ রাশির জাতকদের

Spread the love

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের বিশেষ অবস্থান ও পারস্পরিক দৃষ্টির ফলে একাধিক শুভ ও অশুভ যোগের সৃষ্টি হয়। তেমনই পাঁজি অনুযায়ী, ৭ অগস্ট শুক্রবার সকাল ৮টা ১১ মিনিটে সূর্য ও শনি পরস্পরের থেকে ১২০ ডিগ্রি দূরত্বে অবস্থান করে নবপঞ্চম দৃষ্টি যোগ গঠন করবে।

জ্যোতিষ মতে, সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান ও সাফল্যের প্রতীক। অন্যদিকে শনি কর্ম, শৃঙ্খলা, ধৈর্য, ন্যায়বিচার এবং অধ্যবসায়ের কারক। এই দুই শক্তিশালী গ্রহের নবপঞ্চম যোগের প্রভাবে কয়েকটি রাশির জাতকরা কর্মজীবন, আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কাদের জন্য শুভ হবে এই যোগ?

বৃষ রাশি

বৃষ রাশি
বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য সূর্য-শনির এই নবপঞ্চম যোগ অত্যন্ত শুভ ফল দিতে পারে। পরিবারে শান্তি ও আনন্দ বজায় থাকবে। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা ও বিশ্বাস বাড়বে। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে, আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

সিংহ রাশি
সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য এই যোগ শুভ ফল বয়ে আনতে পারে। প্রেমের সম্পর্কে বিশ্বাস ও বোঝাপড়া আরও দৃঢ় হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, মানসিক ভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়ুয়াদের জন্যও এই সময়টি অনুকূল হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি
তুলা রাশি

তুলা রাশির জাতকদের জীবনে এই সূর্য-শনি যোগ সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে। অতীতে করা পরিশ্রমের ইতিবাচক ফল এ বার হাতে আসতে পারে। যাঁরা সৃজনশীল বা শিল্প সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত, তাঁরা বড় আর্থিক লাভের সুযোগ পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং নতুন কোনও স্কিল শেখার সুযোগও মিলতে পারে, যা ভবিষ্যতে কর্মজীবনে সহায়ক হবে।

মকর রাশি

মকর রাশি
মকর রাশি

মকর রাশির জাতকদের জন্যও এই নবপঞ্চম যোগ অত্যন্ত ইতিবাচক হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে। সরকারি বা প্রশাসনিক কাজে সাফল্য মিলতে পারে। আয়ের নতুন পথ খুলতে পারে, আর্থিক স্থিতি আরও মজবুত হবে। পারিবারিক সম্পর্কের বন্ধন শক্ত হবে। সম্পর্কের মধ্যে সততা, বিশ্বাস ও স্বচ্ছতা আরও দৃঢ় হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *