আরশোলাদের সঙ্গে জোট করে হোয়াটস্যাপ গ্ৰুপ! অসম থেকে গ্রেফতার আশরাফুল-আবদুল - 24 Ghanta Bangla News
Home

আরশোলাদের সঙ্গে জোট করে হোয়াটস্যাপ গ্ৰুপ! অসম থেকে গ্রেফতার আশরাফুল-আবদুল

Spread the love

গুয়াহাটি: অসম পুলিশ লাখিমপুর জেলার লালুকের ইসলামপুরের তিন যুবককে গ্রেফতার করেছে (WhatsApp Group)। পুলিশের অভিযোগ, তারা ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে…

গুয়াহাটি: অসম পুলিশ লাখিমপুর জেলার লালুকের ইসলামপুরের তিন যুবককে গ্রেফতার করেছে (WhatsApp Group)। পুলিশের অভিযোগ, তারা ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে পরিচালনা করছিলেন। অভিযুক্তরা হলেন আশরাফুল ইসলাম (২১), মঞ্জুর রহমান (২৩) এবং আবদুল কাশেম (২৩)। এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক বার্তা, ভুয়া খবর এবং সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর চেষ্টা চলছিল বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাটি অসমের বিভিন্ন এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিন যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে সদস্যদের যোগ করছিলেন।

আরও দেখুনঃ নীরব মোদী কেসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন! ত্রিপুরা পুলিশের ডিজিপি ধনকরের রহস্য মৃত্যুতে জল্পনা

গ্রুপে এমন সব কনটেন্ট শেয়ার করা হতো যা সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং আইনশৃঙ্খলার পক্ষে হুমকি স্বরূপ।অসম পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। বিশেষ করে যেসব গ্রুপ সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।”

পুলিশ আরও জানিয়েছে, এই গ্রুপের সঙ্গে বাইরের কোনো সংগঠনের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত যুবকদের বিরুদ্ধে আইটি অ্যাক্টসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

আরও দেখুনঃ বহুবিবাহ করলেই যাবে চাকরি-বন্ধ সরকারি সুবিধা! নির্দেশ মামার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *