West Bengal Weather Update: কলকাতাও ভাসবে! জারি হয়ে গেল অ্যালার্ট, অতি ভারী বৃষ্টি কোথায় কোথায়, জানুন লেটেস্ট আপডেট | IMD Issues Heavy Rain Alert for Kolkata, Warns of Extremely Heavy Rainfall in Several Districts - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: কলকাতাও ভাসবে! জারি হয়ে গেল অ্যালার্ট, অতি ভারী বৃষ্টি কোথায় কোথায়, জানুন লেটেস্ট আপডেট | IMD Issues Heavy Rain Alert for Kolkata, Warns of Extremely Heavy Rainfall in Several Districts

Spread the love

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস।Image Credit: PTI

কলকাতা: সপ্তাহের মাঝামাঝি থেকে শুরু হয়েছে বৃষ্টি (Rainfall), সপ্তাহন্তেও সেই বৃষ্টির ছুটি নেই। দক্ষিণবঙ্গে এখন সক্রিয় বর্ষা। তার জেরেই রাতভর বৃষ্টি হল রাজ্যের বিভিন্ন অংশে। আজ, শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। আজও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এখনই বৃষ্টি কমছে না দক্ষিণবঙ্গে।

বর্তমানে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। অন্যদিকে, সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণেই ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩-৪ দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ  কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।  ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। এই তিন জেলায় একদিনেই ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা।

আগামিকাল উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবারও কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই। বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে।

বৃহস্পতিবার রাতে ব্যাপক বৃষ্টি হয়েছে বাংলা জুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় তুমুল বৃষ্টি হয়েছে। যেমন-

  • বসিরহাট-  ১৮৫ মিলিমিটার
  • কাঁথি-১০৫ মিলিমিটার
  • ক্যানিং- ১০৪ মিলিমিটার
  • সাগরদ্বীপ – ১০১ মিলিমিটার
  • দিঘা- ৭৩ মিলিমিটার
  • আলিপুর -৫২ মিলিমিটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *