Google-এর 'Selfie Video Sign-in' কী? জানুন নতুন নিরাপত্তা ফিচার - 24 Ghanta Bangla News
Home

Google-এর ‘Selfie Video Sign-in’ কী? জানুন নতুন নিরাপত্তা ফিচার

Spread the love

ইউজ়ারের ডেটা কী ভাবে সুরক্ষিত থাকবে?

Google জানিয়েছে, সেলফি ভিডিয়ো শুধুমাত্র পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যেই ব্যবহার করা হবে। ভিডিয়ো এনক্রিপ্টেডভাবে সংরক্ষণ করা হবে এবং ব্যবহারকারী চাইলে অ্যাকাউন্ট সেটিংস থেকে এটি মুছে ফেলতে পারবেন। এছাড়া ইউজ়ারের অনুমতি ছাড়া এই ভিডিয়ো অন্য কোনও কাজে ব্যবহার করা হবে না।

কেন গুরুত্বপূর্ণ এই নতুন ফিচার?

সাম্প্রতিক বছরগুলোতে AI-নির্ভর প্রতারণা এবং ডিপফেক প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়েছে। সেই প্রেক্ষাপটে শুধুমাত্র পাসওয়ার্ড বা OTP-এর উপর নির্ভর না করে Google আরও শক্তিশালী সিকিউরিটি ব্যবস্থা তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, Selfie Video Sign-in ভবিষ্যতে অ্যাকাউন্ট নিরাপত্তা আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে Google স্পষ্ট করেছে, এটি Passkey, Two-Factor Authentication (2FA) বা পাসওয়ার্ডের বিকল্প নয়। বরং প্রয়োজনের সময় অতিরিক্ত নিরাপত্তা স্তর হিসেবে কাজ করবে।

যা জানা জরুরি

বর্তমানে এই ফিচার ধাপে ধাপে যোগ্য (Eligible) Google অ্যাকাউন্ট ইউজ়ারদের জন্য চালু করা হচ্ছে। তাই সব ব্যবহারকারী একসঙ্গে এটি পাবেন না। তবে ধীরে ধীরে আরও বেশি অ্যাকাউন্টে এই ফিচার আনা হবে, বলে জানিয়েছে গুগল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *