CJP-Centre Talk Update: 'ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই-ই চাই', অনড় CJP, সরকারকে আর কী বলল? | CJP Centre Talk Update: CJP Chief Abhijit Dipke Says Dharmendra Pradhan Must Quit, what are the other demand? - 24 Ghanta Bangla News
Home

CJP-Centre Talk Update: ‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই-ই চাই’, অনড় CJP, সরকারকে আর কী বলল? | CJP Centre Talk Update: CJP Chief Abhijit Dipke Says Dharmendra Pradhan Must Quit, what are the other demand?

Spread the love

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় সিজেপি।Image Credit: PTI

নয়া দিল্লি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি থেকে কোনওভাবে সরবেন না। আগামিকাল দুপুর দুটোয় আবার বৈঠকে বসবে সিজেপি-কেন্দ্র।

এ দিন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। দিল্লির কন্সটিটিউশন ক্লাবে দুই ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে অভিজিৎ দিপকে বলেন, “যদি সরকার এই আন্দোলনের কোনও সমাধান চায়, তাহলে একটাই উপায়, তা হল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আমরা মানব না। ইস্তফার থেকে কম কিছুতে আমরা রাজি হব না।”

সিজেপি র দাবি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করার ক্ষেত্রে নীতিগত মত রয়েছে সরকারের। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল পর্যন্ত সময় নিয়েছে সরকার।

২৬ দিন পর অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। তিনি যদি আন্দোলন প্রত্যাহার করার কথা বলেন, তাহলে কি তারা রাজি হবেন? এই প্রশ্নের উত্তরে দিপকে বলেন, “এই আন্দোলন শুধু অভিজিৎ দিপকে বা সোনম ওয়াংচুকের আন্দোলন নয়। এটা দেশের যুবদের আন্দোলন হয়ে উঠেছে। সেই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-আন্দোলন হচ্ছে। তাই ইস্তফা ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না।”

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *