‘স্বপ্ন দেখার ও শেখার সুযোগ সবার আছে’, NEET বিতর্কের মাঝে বার্তা শুবমানের
Neet বিতর্ক ও ছাত্র আন্দোলনের আবহে বড় বার্তা দিলেন ভারত অধিনায়ক শুবমান গিল। যদিও তিনি সরাসরি Neet বা প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে মন্তব্য করেননি, তবে শিক্ষার গুরুত্ব, তরুণদের স্বপ্ন দেখার অধিকার এবং শান্তিপূর্ণ ভাবে মত প্রকাশের পক্ষে কথা বলেছেন। শুবমানের মতে, শেখার ও ভবিষ্যৎ গড়ার প্রতিটি সুযোগ পাওয়া উচিত তরুণ প্রজন্মের। শিক্ষার্থীদের স্বার্থকেই সবার আগে রাখা প্রয়োজন বলেও জানিয়েছেন শুবমান গিল।