সাধারণ পেট্রল, E10 না E20? কোনটি আপনার গাড়ির জন্য উপযুক্ত? - 24 Ghanta Bangla News
Home

সাধারণ পেট্রল, E10 না E20? কোনটি আপনার গাড়ির জন্য উপযুক্ত?

Spread the love

এই জ্বালানিতে কি গাড়ির মাইলেজ কি কমবে?

সরকারের মতে, কিছু গাড়িতে E20 ব্যবহারে মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে এর পাশাপাশি E20-তে উচ্চ অকটেন মান, উন্নত দহন ক্ষমতা, স্মুথ অ্যাক্সিলারেশন এবং কম দূষণের মতো একাধিক সুবিধা রয়েছে। এ ছাড়াও E20 ব্যবহারের কারণে ইঞ্জিনে অতিরিক্ত ক্ষয় বা জং ধরার প্রমাণও এখনও পাওয়া যায়নি।

পুরোনো গাড়ির মালিকদের উদ্বেগ

বিশেষজ্ঞের দাবি, এপ্রিল ২০২৩-এর আগে তৈরি প্রায় ৩০ কোটি গাড়ি E20 পেট্রল ব্যবহারের জন্য তৈরি নয়। তাই তাঁদের মতে, E10 পেট্রলও বাজারে রাখা উচিত, যাতে পুরোনো গাড়ির মালিকরা নির্মাতার নির্দেশিকা অনুযায়ী জ্বালানি ব্যবহার করতে পারেন।

সব মিলিয়ে, E20 পেট্রল কোন গাড়িতে ব্যবহার করা যাবে, কোন গাড়িতে যাবে না, তা যাচাই করে নেওয়া উচিত। গাড়ির মালিকদের উচিত নিজেদের গাড়ির ওনার্স ম্যানুয়াল দেখে কোন ধরনের জ্বালানি ব্যবহারের উপযুক্ত, তা নিশ্চিত করে তবেই সাধারণ পেট্রল, E20, E10 ব্যবহার করা উচিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *