কিম কি-দুক: মৌনতা, উৎপীড়ন ও অস্তিত্বের ইতিকথা – বই পর্যালোচনা
বই এর নাম – কিম কি-দুক: মৌনতা, উৎপীড়ন ও অস্তিত্বের ইতিকথা
লেখক – শুভদীপ ঘোষ, সোমনাথ ঘোষ
প্রকাশনা সংস্থা – তবুও প্রয়াস
মূল্য – ৩৫০ টাকা
অতঃ ‘কিম’
দূর পূর্বের চলচ্চিত্র বলতে, দীর্ঘদিন জাপান ছিল পৃথিবীর আগ্রহের কেন্দ্রে। তরঙ্গ বলতে আমরা যা বুঝি, জাপানের ‘নুবেরু বাগু’ই সেই অর্থে দূর-পূর্বের একমাত্র তরঙ্গ ছিল। বিষয় অনুযায়ী প্রকাশভঙ্গীর অননুকরণীয় মৌলিকতা, দক্ষিণ কোরিয়ার কিম কি-দুক-এর চলচ্চিত্রকে নিয়ে আসে পাদপ্রদীপের আলোয়। একটি তরঙ্গের মধ্যে বিভিন্ন ধারার বিষয় ও নির্মাণশৈলীকে পরিচালক-ভেদে বিভিন্ন ভাবে প্রস্ফুটিত হতে দেখা যায়। কিন্তু একজন ছবির পর ছবিতে বিষয় ও নির্মাণশৈলীর মৌলিক বহিঃপ্রকাশ ঘটিয়ে চলেছেন এ ঘটনা বিরল। কিমের সিনেমা এবং তাঁর প্রতিভাকে গভীর ভাবে বিশ্লেষণ করে তাকে দুই মলাটের মধ্যে ধরার প্রচেষ্টা রইল এই বইতে।