কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন রুটে চলবে? বড় আশ্বাস অর্জুনের, পুজোর আগেই ৫০০ সরকারি বাসের ঘোষণা - 24 Ghanta Bangla News
Home

কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন রুটে চলবে? বড় আশ্বাস অর্জুনের, পুজোর আগেই ৫০০ সরকারি বাসের ঘোষণা

Spread the love

এ দিন বন্ধ জুটমিল নিয়েও আশার বার্তা দেন অর্জুন। কামারহাটির প্রবর্তক জুটমিল এবং জগদ্দলের এআই চাঁপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আরও দু’-তিনটি জুটমিল ধাপে ধাপে চালুর চেষ্টা চলছে বলেও আশ্বাস দেন।

অর্জুন বলেন, ‘শিল্পাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি এবং বন্ধ কারখানাগুলিকে ফের সচল করার লক্ষ্যে সরকার ধারাবাহিক উদ্যোগ নিচ্ছে। জুটশিল্পকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।’ এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তর ২৪ পরগনা ও হুগলির শিল্পাঞ্চলে বহু শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জুটশিল্পের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিও নতুন করে গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *