এফএমসিজি ব্যবসা ছোঁবে ৮ লক্ষ কোটি, দাবি আইটিসি-র
তিনি বলেন, ‘ভারতের উপভোক্তা বাজার দ্রুত বদলে যাচ্ছে। অ্যাসপিরেশনাল ভারত-এর উত্থান, প্রিমিয়াম পণ্যের বর্ধিত চাহিদা, জেন জ়ি এবং জেন আলফা প্রজন্মের কেনাকাটার অভ্যাস, ডিজিটাল সংযোগের বিস্তার এবং ক্যুইক কমার্সের দ্রুত বৃদ্ধি এফএমসিজি বাজারের ধরন আমূল বদলে দিচ্ছে। শুধু পণ্যের বৈচিত্র নয়, বিক্রির মাধ্যম এবং গ্রাহকদের প্রত্যাশাও আগের তুলনায় অনেকটাই বদলে গিয়েছে। এই বদলের সঙ্গে তাল মিলিয়েই নিজেদের ব্যবসায়িক ঘুঁটি সাজাচ্ছে আইটিসি।’