যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য পাঠানো হয়েছে পিৎজ়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিল - 24 Ghanta Bangla News
Home

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য পাঠানো হয়েছে পিৎজ়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিল

Spread the love

যন্তর মন্তরে চলছে পড়ুয়াদের বিক্ষোভ। NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি অনেকেই পাঠাচ্ছেন খাবার এবং পানীয়। এরই মধ্যে নজর কেড়েছেন নাগাল্যান্ডের এক বাসিন্দা। বিক্ষোভে সরাসরি অংশ নিতে পারলেও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই কারণেই ওই বিক্ষোভকারীদের জন্য তিনি পাঠিয়েছেন পিৎজ়া। জ়োম্যাটো (Zomato)-র মাধ্যমে ওই বিক্ষোভকারীদের জন্য ১৫০টি পিৎজ়ার অর্ডার করেন তিনি। এর সেই পিৎজ়ার বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ তাঁদের জন্য ওই পিৎজ়া পাঠাতে তাঁর খরচ হয়েছে প্রায় ৭৩ হাজার টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *