'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল? | Privilege Motion Against Kunal Ghosh: TMC MLA Alleges Attempt to Silence Him in West Bengal Assembly - 24 Ghanta Bangla News
Home

‘আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে’, কেন বললেন কুণাল? | Privilege Motion Against Kunal Ghosh: TMC MLA Alleges Attempt to Silence Him in West Bengal Assembly

Spread the love

তাঁর বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেশ মোশন আনা হয়েছে। এই নিয়ে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, “দেখুন আজ বিধানসভার অধিবেশনে আমার বিরুদ্ধে একটি প্রিভিলেজ মোশন আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। এবং অধ্যক্ষ সেই প্রসিডিং এগোতে দিলেন। আমি বুঝতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কীভাবে ওঁদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আমাকে বলতে না দেওয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বাইরে বের করে দেওয়া, কথায় কথায় সমালোচনা। শেষ পর্যন্ত প্রিভিলেজ।”

এরপরই কুণাল বলেন, “ওঁরা কী চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন? নিয়ে নিন। বিধানসভা ভোটে দাঁড়িয়ে জেতা যায়, আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে। যদি ব্যাকডোর দিয়ে প্রিভিলেজ মোশন দিয়ে আমার বিধায়ক পদ কাড়তে চান, কেড়ে নিন। কিন্তু, আমাকে বলতে দেওয়া হচ্ছে না। এটা আমি বলছি, বলব। আমি পরিষ্কার বলছি, আমাকে কোনও বিতর্কে বলতে দেওয়া হচ্ছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *