Kolkata Death: গলায় 'ফাঁস', পার্কের রেলিংয়ে ঝুলছে দেহ, ভয়ঙ্কর ঘটনা কলকাতায় | Man deadbody recovered near Dumdum Park - 24 Ghanta Bangla News
Home

Kolkata Death: গলায় ‘ফাঁস’, পার্কের রেলিংয়ে ঝুলছে দেহ, ভয়ঙ্কর ঘটনা কলকাতায় | Man deadbody recovered near Dumdum Park

Spread the love

দমদম পার্কে ঝুলন্ত দেহ উদ্ধার Image Credit: Tv9 Bangla

কলকাতা: দমদম পার্কে (Dumdum Park) ব্যক্তির রহস্যমৃত্যু। ঝিল্লি পার্কের রেলিংয়ে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধারকে (Man Deadbody Recovered) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আমিরুল মোল্লা(৩৫)। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে লেকটাউন থানার পুলিশ (Laketown Police)। আত্মহত্যা নাকি গলায় ফাঁস লাগিয়ে খুন? তদন্ত শুরু করেছে পুলিশ।

দেহ উদ্ধারে চাঞ্চল্য দমদম পার্কে

জানা গিয়েছে,আজ সকালে ওই ব্যক্তির দেহ প্রথমে দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। তাঁদের দাবি, পার্কের বাইরের রেলিংয়ে গামছায় ফাঁস দেওয়া অবস্থায় পড়েছিল দেহ। প্রথমেই লেকটাউন থানার পুলিশকে খবর দেওয়া। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে মৃতের নাম-পরিচয় জানা যায়নি। পরে পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির বাড়ি হাড়োয়ায়। তিনি পেশায় টোটো চালক।

আত্মহত্যা নাকি খুন?

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে একটি প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতে চিহ্ন রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। পরিবারকেও খবর দেওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা, আত্মহত্যা নাকি খুন, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *