সাসপেন্ডেড কল্যাণ, ‘ব্যক্তিগত উত্তাপ’ নিয়ে শমীকের সঙ্গে কথা, গুঞ্জন সংসদ চত্বরে - 24 Ghanta Bangla News
Home

সাসপেন্ডেড কল্যাণ, ‘ব্যক্তিগত উত্তাপ’ নিয়ে শমীকের সঙ্গে কথা, গুঞ্জন সংসদ চত্বরে

Spread the love

পরে শমীককে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো সবার সঙ্গেই কথা বলি৷ কংগ্রেসের সাংসদদের সঙ্গেও আমার কথা হয়৷ সংলাপ কোনও দিন বন্ধ হতে পারে না৷ এর সঙ্গে দলবদলের কোনও সম্পর্ক নেই৷’ এরপরেই তাঁর ইঙ্গিতপূর্ণ সংযোজন, ‘ব্যক্তিগত জীবনের তাপ–উত্তাপ নিয়ে কথা হচ্ছিল৷ সামাজিক পরিস্থিতি নিয়ে কথা হচ্ছিল৷ প্রচন্ড রোদ লাগছিল৷ ছায়া থাকলে হয়তো আরও কিছুক্ষণ আলোচনা হতো৷’ আর কল্যাণের বক্তব্য, ‘দলে থেকেই লড়াই করব৷ আমি ওই ২০ জনের মতো নই৷ দরকার হলে ঝগড়া করব, কিন্তু দলে থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াই করব৷ দল ছাড়ার কোনও মানসিকতা আমার নেই৷’ কলকাতায় তৃণমূলের কালীঘাট শিবিরের তরফে বিধায়ক কুণাল ঘোষও বলেন, ‘কল্যাণদা নিজেই বলেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইটা তিনি দলে থেকেই করবেন। ওই ৬০ জন (বিদ্রোহী তৃণমূল বিধায়ক) বা ২০ জনের (বিদ্রোহী সাংসদ) মতো হবেন না। ফলে এই বিষয়ে কোনও মন্তব্য করছি না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *